মোঃ কুতুব উদ্দিন,ঢাকা
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন ওজন- ০৫ পাচ গ্রাম সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই(নিঃ)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৫/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের ইমামবাড়ি সাকিনস্থ ইমামবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ফয়সাল আহাম্মেদ(৩৮), পিতা-মৃতঃ সানোয়ার আহাম্মেদ, মাতা-মোসাঃ কনা বেগম, সাং-আগানগর ইমামবাড়ি, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৬/১০/২০২৬ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা সাকিনস্থ জনি টাওয়ার.(ভবন) স্যামসাং জেনারেল ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ শফিকুল ইসলাম ইয়ামিন (২৫),পিতা-মোঃ আব্দুল মালেক, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-কাঠালবাড়ি চর, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-রহমতপুর (মারুফ হাজির বাড়ির ভাড়াটিয়া), থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ১৭, তাং-০৬/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) এবং ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১৩, তাং-০৬/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮ (খ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT