মো. দেলোয়ার হোসেন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী, এলাকাবাসী এবং গ্রাম পুলিশের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মো. মিজানুর রহমান মিলন।
সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করা এবং একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মূল বার্তা ছিল— “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদককে না বলি।”
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT