স্টাফ রিপোর্টার তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সাদেকুর রহমান সাদেক। সাবেক তিন বারের সফল ও জনপ্রিয় মেম্বার বীরপ্রতীক তুল্য হাজী আঃ রহমানের সুযোগ্য সন্তান হিসেবে পিতার উন্নয়নমূলক ভাবমূর্তি ও জনসেবার ঐতিহ্যকে ধারণ করে তিনি এবার মেম্বার পদে লড়ছেন।
জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে লড়ার ঘোষণা দেন তিনি। এলাকাকে নতুন করে সাজানো এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে পিতার সুনাম অক্ষুণ্ন রাখতে চান এই তরুণ ও সুপরিচিত সমাজসেবক।
স্থানীয় সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে মোঃ সাদেকুর রহমান সাদেক বলেন, "হিংসা নয়, ভালোবাসা চাই; আর সমালোচনা নয়, আমরা পারস্পরিক সহযোগিতা চাই।" তিনি বিশ্বাস করেন, কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সবাই মিলে হাত মেলালে এলাকার দীর্ঘদিনের মূল সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব।
এলাকাবাসীর উদ্দেশ্যে আকুল আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঁচপুর ইউনিয়নকে অপরাধমুক্ত, সুশাসিত, উন্নত এবং একটি নিরাপদ বসবাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।"
পিতার সুযোগ্য সন্তান হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করে তিনি তাঁর মূল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT