মোঃ কুতুব উদ্দিন ঢাকা
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ শংকর চন্দ্র সরকার এবং এসআই(নিঃ) মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই(নিঃ)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১১/১০/২০২৬ খ্রিঃ রাত ২৩.২৫ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ জনি টাওয়ার (ভবন) স্যামসাং জেনারেল ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ মান্নান মনা (৪৮), পিতা-মৃত আবু তাহের, মাতা-মৃত সুলেখা বেগম, সাং-পূর্ব বন্দডাকপাড়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ) মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ মনু বেপারীর ঢাল সংলগ্ন স্মৃতি সৌধের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ আসাদুল আহাদ (২৮), পিতা-মৃত হাজী আজাহার উদ্দিন, মাতা-নাছিমা বেগম, সাং-মুসলিমবাগ (কবির হোসেন জামে মসজিদ সংলগ্ন), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ২৮, তাং-১২/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) এবং ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ৩০, তাং-১২/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT