মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহাবুব আলম। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, নোয়াপাড়া এলাকার রাজ্জাক সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মো. রুকু মিয়া এবং মাতার নাম নারগিছ আক্তার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহাবুব আলমকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাহাবুব আলমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজা এড়াতে তিনি প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT