গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
আকাশের ফাঁকে ফাঁকে ভাসে মেঘ সাদা
নদী কূলে কাশফুল তীরে মাটি কাদা,
ঘনকাল মেঘ কেটে আসমান নীল
দূরাকাশে ডানা মেলে ঘুরে উড়ে চিল।
নদীবুকে জাগে চর পাকি আসে উড়ে
আসে যায় গান গায় নিজ নিজ সুরে।
বরষায় বেড়িবাঁধে কাটিয়ে আশ্রয়
ফিরে আসে নদী চরে দুঃখী অসহায়।
সময়ের ব্যবধানে বদলেছে দিন
ছনখড় নাহি কিনে চালে দেয় টিন।
নানা রূপে ফুটে ফুল গাছে ডালে ডালে
দেশী মাছ ধরা পড়ে জেলেদের জালে।
আমড়া-জাম্বুরা পাকে তাল জলপাই
কদবেল নারিকেল কত ফল খাই।
মেঘ ভাঙ্গা রোদ হাসে লোকালয়ে সাড়া, আড়ামোড়া ভাঙ্গে চাষি জেগে ওঠে পাড়া।
১৬/১০/২৬
বুড়িচং, কুমিল্লা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

