মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর এলাকা থেকে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আ. ছালামকে (৫৯) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র আইন ও জুয়া প্রতিরোধ আইনে দেশের বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মো. আ. ছালাম শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের মৃত ফরজ প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছালামের বিরুদ্ধে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইন ও জুয়া প্রতিরোধ আইনে একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, যমুনা সেতু পশ্চিম, বড়াইগ্রাম, শেরপুর, বগুড়া সদর ও ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট থানার নথি অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কয়েকটিতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। কিছু মামলায় তিনি আদালত থেকে অব্যাহতি পেলেও অন্য মামলাগুলোর বেশ কয়েকটি এখনো বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT