মোঃ শাহজাহান বাশার
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা’ এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য দায়িত্বহীনতা ও পেশাগত শিষ্টাচারের পরিপন্থী।
সাংবাদিকতার সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু পুরো সাংবাদিক সমাজকে হেয় করার অধিকার কারও নেই। আমরা অবিলম্বে তাঁর প্রকাশ্য ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি সুস্থ্য কি-না তা জাতিকে জানিয়ে তার এহেন রুচিহীন মন্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মনে রাখবেন, সাংবাদিকদের কন্ঠেরোধ কিংবা অবমাননা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না (সংবাদ বিজ্ঞপ্তি)।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT