সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
সম্প্রতি সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে শেখ মো. লুৎফুর রহমান সভাপতি, বদরুর রহমান বাবর সাধারণ সম্পাদক এবং আজমল আহমদ রোমন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আশা প্রকাশ করেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটি পেশাদার সাংবাদিকতার বিকাশ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT