ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার

Shahjahan Bashar
October 31, 2026 6:30 am
Link Copied!

৩৩

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. শাহজাহান বাশার। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুয়েল খন্দকার।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মো. শাহজাহান বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মারুফ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ (এ.এইচ. পারভেজ), শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক সম্পাদক ডা. বশির আহাম্মেদ, মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি এবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাম মিয়া।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. মোশারফ হোসেন ও আলী হোসেন জনি। কমিটিতে সাংগঠনিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং মানবকল্যাণ বিষয়ক সম্পাদক পদও অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমোদনপত্রে নবগঠিত কমিটিকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালনের অনুমোদন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ অনুমোদনপত্র জারি করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির নেতৃত্বে কুমিল্লায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব।

সাংবাদিক মহলের প্রত্যাশা, নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।