ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ১৬

Md. Shahriya Sikder
October 29, 2026 1:01 pm
Link Copied!

৩৪

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১৪ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফেলান।

পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে মকবুল হোসেনকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা (১৯) ও শাবানা খাতুন (২২)।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই একই গ্রামের দক্ষিণ সীচা ছাতিনামারী এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল থেকে মারামারিতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে—এমন লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব সরঞ্জাম ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার স্বাক্ষরিত ইনসিডেন্ট রিপোর্টে জানানো হয়েছে, এজাহার পাওয়ার পর মামলা গ্রহণের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।