ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ২৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Shahjahan Bashar
November 22, 2026 7:21 am
Link Copied!

১১৯

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারেক হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের নুরপুর এলাকায় মীর সুপার মার্কেটের পশ্চিম পাশে মীর সুপার মার্কেট-জোনাশার পাকা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সোহেল খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী তারেক হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা।

আটক তারেক হোসেন কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের হাজী আব্দুল মতিনের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৬, তারিখ ২১ নভেম্বর ২০২৬।

পুলিশ জানায়, আটক আসামিকে রোববার (২২ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।