ঢাকাSunday , 29 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

Shahjahan Bashar
November 29, 2026 9:21 am
Link Copied!

২১

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ট্রাক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৪টি হাইড্রোলিক হর্ন।​রোববার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদার।​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে ২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
​অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়া জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
​অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে এবং জব্দকৃত হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।