ঢাকাSunday , 29 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলের বীর বেতাগৈরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Shahjahan Bashar
November 29, 2026 6:41 am
Link Copied!

৬০

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | ​নান্দাইল, ময়মনসিংহ।

ঐক্যবদ্ধ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক তৎপরতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বীর কামটখালী (উত্তর বাজার) এলাকায় এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মো: বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো: কাইয়ুম মিয়া।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এনামুল কাদির, জনাব মিজানুর রহমান লিটন, জনাব মো: সালাহ হোসেন, জনাব ডা. মো: মজিবুর রহমান, জনাব মো: আব্দুল সালাম মণ্ডল, জনাব মো: ফরিদুল হালিম, জনাব মো: মোনায়েম হোসেন রতন, জনাব মো: আশিকুর রহমান আশিক, জনাব মো: লাল মিয়া, মো: ফারুক আহমেদ, মো: হুমায়ুন কবির, মো: আনোয়ারুল হক কলিম, মো: আকিকুল বাছির, মো: সারোয়ার ভূঁইয়া পলাশ, মো: সিফাত উল্লাহ খান এবং মো: শামীম মিয়া সহ প্রমুখ।

​সম্মেলনে বক্তারা পূর্ববর্তী নৈরাজ্য ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়।

​সম্মেলনস্থলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে কর্মী সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।