মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বৃহত্তর আনন্দপুর গ্রামের কৃতী সন্তান এ কে এম মোঃ শাহজাহানকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন আনন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
সম্প্রতি আনন্দপুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ সমর্থন ও একাত্মতা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশা পূরণে একজন যোগ্য, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। তাঁরা এ কে এম মোঃ শাহজাহানের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনে তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরোয়ার আলম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য রফিজুল ইসলাম, ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ হাসান মিয়া, হাফেজ আবু কাউছার, বর্তমান ইউপি সদস্য লিটন রেজা, আনন্দপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।

সভায় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত মতামত ও সমর্থনের ভিত্তিতে এ কে এম মোঃ শাহজাহানকে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হাসান।আনন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের মানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও জনসমর্থনকে সঙ্গে নিয়ে এ কে এম মোঃ শাহজাহান আগামী দিনে বাকশীমূল ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জনগণের ঐক্যই শক্তি, জনসেবাই হোক আগামীর অঙ্গীকার।

