গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।
আহলে সুন্নাত ওয়াল জামা' আত কুমিল্লা কোটবাড়ি শাখা গঠনকল্পে কাউন্সিল অধিবেশন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার) সকাল ৯ টায় কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে মোহাম্মদ মোশাররফ হোসাইন মাষ্টারের সভাপতিত্বে এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মাওঃ মুফতি শামসুল হক আরেফীন হেলালী ও সদস্য সচিব মাওঃ মুহাম্মদ মাছুম বিল্লাহ আল-ক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা' আতের উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারী।
বিশেষ অতিথি: ব্রাহ্মণবাড়িয়া জেলার রূপসদী খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: হাবীবুর রহমান সাদেকী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ( ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ) মাকসুদুল করিম,
কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি মাওলানা এম.এ. মান্নান।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের যুব বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো: মাছুম বিল্লাহ মিয়াজী।
প্রধান বক্তা ছিলেন, মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ- শশাইয়া ফাজিল মাদরাসা, বরুড়া, কুমিল্লা।
বিশেষ বক্তা ছিলেন,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের প্রকাশনা সম্পাদক,হাফেজ মাওঃ মুফতি আমিনুল ইসলাম আকবরী।
উক্ত কাউন্সিলে অধ্যক্ষ মুফতি মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি, মাষ্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আল কাদরীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা কাজী এনায়েত উল্লাহ চৌধুরীকে অর্থ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামা'আত কুমিল্লা কোটবাড়ি শাখা এবং ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT