মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইসরাফিলকে যোগ্য নেতা হিসেবে আখ্যায়িত করে তার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট মাহফিল কমিটির নেতৃবৃন্দ। ‘আল বোখারী মডেল মাদরাসা ও আল বোখারী বালিকা মাদরাসা’-এর মাহফিল চলাকালে কমিটির পক্ষ থেকে এই মূল্যায়ন তুলে ধরা হয়।
মাহফিল কমিটির ভাষ্য অনুযায়ী, হাজী ইসরাফিলকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ধামসোনায় আর কোনো মাদক থাকবে না। কমিটির সদস্যরা জানান, তিনি সবসময় আলেম-ওলামাদের সাথে চলাফেরা করেন এবং তার নিজস্ব মাদরাসা রয়েছে, যেখানে হাজার হাজার শিশু ইসলাম শিক্ষা গ্রহণ করছে। ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আলেমদের সান্নিধ্যে থাকা একজন মানুষ নেতৃত্বে এলে এলাকায় মাদকের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া সম্ভব বলে মনে করছেন তারা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT