
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। বুধবার (৪ নভেম্বর) কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানকালে কচুয়া থানাধীন ২নং পাথৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাথৈর কড়ই গাছতলা এলাকায় ভূঁইয়া অটো পার্টসের দোকানের সামনে সড়ক থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ নাঈমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটক নাঈম কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়েক (সরকার বাড়ি) এলাকার হোসেন সরকারের ছেলে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৫, তারিখ ৩ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-৪৬৫।
পুলিশ জানায়, আটক আসামিকে ৪ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT