গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় যুব দিবস-২০২৬। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব সংগঠকদের পুরস্কার প্রদান, যুব ঋণের চেক বিতরণ এবং তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা।
০১ নভেম্বর, রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরে বেলুন উড়িয়ে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সদস্য মো. মুজাহিদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক ও উদ্যোক্তাগণ।
পরে যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য দেন। সভা শেষে প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের হাতে পুরস্কার এবং যুব ঋণের চেক তুলে দেন অতিথিগণ।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার 'সফল যুব সংগঠক' হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কৃতি সন্তান ও young charity Organization society (YCOS) যুব দান সংগঠন সংস্থা,র সভাপতি মোঃ আল আমিন খন্দকারকে।
পুরষ্কার ও সনদ হাতে তোলে দিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী ও মো: নজরুল ইসলাম সরকার, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT