গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (শনিবার) সকালে কুমিল্লা মহানগরীর হিলটন টাওয়ারের ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী। স্বাগত বক্তব্য রাখেন
আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী।
সভা পরিচালনা করেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী ও মো: রায়হান।
সভায় কুমিল্লা জেলার বিভিন্ন দরবার, খানকা শরীফ ও সংগঠনের পীর-মাশায়েখ,নেতৃবৃন্দ, খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আলেম-ওলামা ও আশেকে রাসুলগণ অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা শাহ , মোহাম্মদ আবুল খায়ের রেজভী, মাওলানা শাহজাহান সিদ্দিকী. শাহজাদা ইয়াসির আহমেদ সোবহানি. মুফতি বাকি বিল্লাহ আল আজহারী. মাওলানা বেলাল হোসেন চিশতী. সাবেক কমিশনার আবুল কাশেম, মাওলানা আহমেদ রেজা সোহাগ, মোহাম্মদ শাহিদুল হক মামুন. সৈয়দ আবরার আশরাফী, অধ্যক্ষ মাওলানা আলী আকবর ফারুকী, মাওলানা জিল্লুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো: মনির হোসেন ,অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক জেহাদি,, মোহাম্মদ রেজাউল হক, আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম,আলহাজ্ব ডাক্তার এম এ কাদের খান, মাওলানা মুফতি জাকির হোসাইন, শাহজাদা আশরাফী, মোহাম্মদ নুরুদ্দিন বখশী, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম চিশতী, মাওলানা সালেহ আহমেদ, আলহাজ্ব মোশিদুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম আকবরী, ,শাহ মোহাম্মদ ইউনুস গাফফারী বখশীসহ আরো অনেকে । সবশেষে দেশ জাতি ও সকল মুসলিম উম্মাহ কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২১/১১/২৬
কুমিল্লা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT