মোঃ মাইনুদ্দিন শিকদার
গাজীপুর প্রতিনিধি।
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি দাবিতে চলমান পোশাক শ্রমিক অসন্তোষের মধ্যে শ্রমিকেরা কাজে যোগদান না করার কারণে গাজীপুরের শ্রীপুরে ১০
পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
এ সময় পোশাক শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ
মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান করছেন।
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় গেলেও কাজে যোগদান করেনি। তারা কারখানার ভেতর ঢুকে উত্তেজনা সৃষ্টি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক সড়কে জড়ো হন। তারা একাধিকবার সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করেছে শ্রমিকরা। কোথাও কোথাও পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে। এখনো ওই এলাকাগুলোতে শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে আছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT