ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংগীতের সুর ব্যবহার করে নতুন বিতর্কে পরীমনি, গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি প্রবাসী সাংবাদিক মাহামুদুলের

Link Copied!

৬৮

জাতীয় সংগীতের সুর ব্যবহার করে নতুন বিতর্কে পরীমনি, গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি প্রবাসী সাংবাদিক মাহামুদুলের

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বচসার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র সুর ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল।

 

জাতীয় সংগীতের মর্যাদা ক্ষুণ্নের অভিযোগ তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে পরীমনিকে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

 

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন তিনি। ওই পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র সুর ব্যবহার করা হয়েছে বলে আলোচনা শুরু হয়।

 

পোস্টটির কমেন্ট বক্স বন্ধ রাখা হলেও শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এতে ৭৪ হাজারের বেশি লাইক এবং ৩ হাজারের অধিক শেয়ার দেখা যায়। জাতীয় সংগীতের মতো রাষ্ট্রীয় মর্যাদাসম্পন্ন সংগীতের এমন ব্যবহার কতটা দায়িত্বশীল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।

জাতীয় সংগীতের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের দাবি
প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল বলেন, জাতীয় সংগীত কোনো ব্যক্তিগত বিনোদনের উপকরণ নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং লাখো শহীদের আত্মত্যাগের প্রতীক।

তিনি বলেন, একজন শিল্পীর মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেই স্বাধীনতার আড়ালে জাতীয় সংগীতের মর্যাদা ক্ষুণ্ন করার সুযোগ থাকা উচিত নয়। তারকা পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।

মাহামুদুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, পরীমনির ফেসবুক পোস্টের বিষয়টি যথাযথভাবে তদন্ত করতে হবে। জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে প্রচলিত আইনে অপরাধের উপাদান পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরাধ প্রমাণিত হলে গ্রেপ্তারসহ যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, জাতীয় সংগীতের সম্মান রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা তারকার পরিচয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।

প্রতিবেদন | মোহাম্মদ মাহামুদুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।