ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ১৯৭ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Shahjahan Bashar
November 4, 2026 7:32 am
Link Copied!

৬

ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সাভার মডেল থানাধীন জাহাঙ্গীরনগর সোসাইটি ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় প্রথম অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহাদাৎ হোসেন। এ সময় মুক্তা (২৬), রুপা আক্তার ওরফে খুশি (৩০) এবং প্রিয়াংকা (২৫) নামের তিন নারীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত ১১টা ১০ মিনিটে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করেন এসআই মো. রাশেদ মিয়া। এ সময় প্রদীপ সরকার (২৮) ও রিপন রাজবংশী (৩২) নামের আরও দুজনকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রদীপ সরকারের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, দুটি অভিযানে সর্বমোট ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ১০০ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।