ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

Shahjahan Bashar
November 24, 2026 11:24 am
Link Copied!

৮১

মোঃ শাহজাহান বাশার

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে পুরো কান্তনগর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের।

মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পে সমৃদ্ধ কান্তজীউ মন্দিরকে ঘিরে প্রতিবছর এ উৎসব দেশ-বিদেশের মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তায় পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে পৌঁছানো হয়। এরপর থেকেই রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মাসব্যাপী এ পবিত্র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সংযম বজায় রেখে সকল সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।