মো.শাহজাহান বাশার
তিনি বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়, জুলুম ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয় কারবালার ইতিহাস। মহানবী (দ.)-এর পবিত্র সুন্নাহ এবং আহলে বায়তের আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, মানবিকতা, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উঘারিয়ায় জয়নগর জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটন এবং পশ্চিম চিতোষী ১৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়ের কবির বাহাদুর।
এতে আলোচনা করেন ঢাকার মিরপুর-১ মসজিদ-এ গাউছুল আজমের খতিব হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান মাইজভাণ্ডারী, উভরিয়া অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মাসুম বিল্লাহ মমতাজী, জয়পুরনগর জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইউনুস আলী আল-আবেদী, বড়তুলা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা তাজুল ইসলাম আল-আবেদী, হযরত মাওলানা ইউনুস আনসারী আল-কাদেরী, কুমিল্লার ধনপুর জামে মসজিদের মাওলানা জহিরুল ইসলাম আল-কাদেরী, অষ্টগ্রাম জামে মসজিদের মাওলানা শাফায়েত হোসেন আল-কাদেরী এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী আল-কাদেরী প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা লোকমান হোসেন আল-আবেদী, জয়মনগর। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন আল-কাদেরী।
এ সময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
সালাতু সালাম শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভাণ্ডারী (মা.)।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT