নিজস্ব প্রতিবেদক
পুরাতন ঢাকার খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ায় ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন ‘আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’-এর উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে মাসিক ‘দাওয়াতুল হাসানাহ’ মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৩১ তারিখ শনিবার আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে আলম শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী।
প্রধান অতিথির বাণী—মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন—ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং উগ্রবাদ মোকাবেলায় সুফিবাদী চর্চার বিকল্প নেই। মাইজভাণ্ডারী তরিকা সবসময় মানুষে মানুষে ভালোবাসা, সৌভ্রাতৃত্ব এবং রাসূলপ্রেমের শিক্ষা দিয়ে আসছে। যুবসমাজকে বিপথগামিতা থেকে বাঁচিয়ে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আউলিয়ায়ে কেরামের আদর্শ ধারণ করতে হবে।"
প্রধান আলোচকবৃন্দের বাণী ও আলোচনা:
মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল আমীন ভুইয়া চাঁদপুরী এবং মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী।
আলোচনায় মাওলানা রুহুল আমীন ভুইয়া চাঁদপুরী বলেন—আল্লাহর অলিদের সান্নিধ্য এবং তাদের বাতলে দেওয়া তরিকাই মানুষকে প্রকৃত খোদাভীরু ও পরহেজগার হতে সাহায্য করে। দুনিয়াবি মোহে অন্ধ না হয়ে আখেরাতমুখী জীবন গড়তে নিয়মিত দ্বীনি মজলিস ও মাহফিলে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি।"
মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী তাঁর বক্তব্যে বলেন—পবিত্র কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমেই কেবল প্রকৃত মুমিন হওয়া সম্ভব। মাইজভাণ্ডার দরবার শরীফ সবসময় মুসলিম উম্মাহকে সঠিক ইসলামী জ্ঞান ও সুন্নতের অনুসরণে উদ্বুদ্ধ করে আসছে।"
সার্বিক পরিচালনা —খলিফা মনিরুল ইসলাম আল মাইজভান্ডারী—এর সুশৃঙ্খল পরিচালনায় মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, দোলাইখাল শাখা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন — ডক্টর শাহ সূফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)।
মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে পবিত্র দাওয়াতুল হাসানাহ মাহফিল সমাপ্তি হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT