ঢাকাSaturday , 28 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আধুনিক প্রযুক্তি ও অটোমেশন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে নতুন অফিস ও শোরুম উদ্বোধন করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুরকপ অ্যাডলার বাংলাদেশ লিমিটেড।

Shahjahan Bashar
November 28, 2026 7:53 am
Link Copied!

২৪

শামীম দেওয়ান| টংগী, গাজীপুর |
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টঙ্গীর ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ারে আনুষ্ঠানিকভাবে নতুন এই অফিস ও শোরুমের উদ্বোধন করা হয়।

‘জার্মান প্রকৌশলের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে উদ্ভাবনকে শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানি থেকে আসা ডুরকপ অ্যাডলারের প্রতিনিধিদল, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রস্তুতকারক, ব্যবসায়িক অংশীদার, ডিলার এবং বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে কোম্পানির বৈশ্বিক ঐতিহ্য, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাংলাদেশের পোশাক শিল্পে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি অত্যাধুনিক শিল্প সেলাই মেশিন ও অটোমেশন প্রযুক্তির সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নতুন এই অফিস ও শোরুমের মাধ্যমে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরা উন্নত জার্মান প্রযুক্তি, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, বিক্রয়োত্তর সেবা এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আরও সহজে পাবেন।

তারা আরও জানান, বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদনশীলতা, গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জার্মানি থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার বার্নড ব্রয়ার, ডিরেক্টর অব সেলস সেবাস্তিয়ান কিনিয়াস এবং এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ আবু সালেহ।

অনুষ্ঠানে অতিথিদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, জার্মান প্রকৌশল ও স্থানীয় সেবার সমন্বয়ে বাংলাদেশের পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।