বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক সবুজ, ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শাহজাহান এবং ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আঃ হান্নান, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাহার মিয়া, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মামুন মীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জরিপ কার্যক্রমের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT