তালুকদার হাসান,
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) সামাজিক উন্নয়ন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১৫টি হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের এনটিপিসি লিমিটেডের পরিচালক (পরিচালন) ও বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির পরিচালক রবীন্দ্র কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (বাণিজ্যিক) ও কোম্পানির পরিচালক অজয় দুয়া, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারি, এনটিপিসি লিমিটেডের মহাব্যবস্থাপক (অর্থ) ও কোম্পানির পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র এবং রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান অভিষেক কুমার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইএক্সআইএমের প্রধান মহাব্যবস্থাপক মীনা ভার্মা।
সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT