মোং কুতুব উদ্দিন
কেরানীগঞ্জ, ঢাকা
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৯/১১/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাকিনস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। হুমাইয়ুন কবির (২৫), পিতা-শেখ উদ্দিন, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-বাসা/হোল্ডিং-৬৮৯, গ্রাম/রাস্তা-পশ্চিম সাতঘরিয়া পাড়া, মধ্যম হ্নীলা, ডাকঘর-নয়াপাড়-৪৭৬১, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ অপু (২৬), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-চুনকুটিয়া কালীবাড়ি দেওয়ান হাটি মমতাজ ভিলা, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT