মোঃ শাহজাহান বাশার
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, পলাতক মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শায়লা ফারজানা। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামি তিনি।
শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ছিলেন। সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
তবে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT