মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। পরে আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এসআরবি-১২ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনা জেলার ৪৫ জন, রাজবাড়ী জেলার ১৩ জন এবং সিরাজগঞ্জ জেলার ৭ জন রয়েছেন। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে আত্মসমর্পণ করেন।
এদিকে, সোমবার (২ নভেম্বর) আত্মসমর্পণকারীদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় জিআর ৩১৭/২৬ নম্বর মামলায় শুনানি শেষে বিচারক মো. মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT