ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারমিডিয়েট সেকশনের জন্য আলাদা ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ চান তেজগাঁও কলেজ ছাত্রদল নেতার

Shahjahan Bashar
November 1, 2026 1:34 pm
Link Copied!

৩৯

তেজগাঁও কলেজ প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক মিশ্র প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জরুরি আলোচনা সভায় বসেছিল তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ। একদিকে ৪৩৪ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্যে যেমন বইছে আনন্দের হাওয়া, ঠিক অন্যদিকে ৩৩৬ জন শিক্ষার্থীর ব্যর্থতায় কিছুটা মলিনতা নেমে এসেছে কলেজ প্রাঙ্গণে। আর এই পুরো পরিস্থিতির মাঝেই কলেজের ইন্টারমিডিয়েট সেকশনের মানোন্নয়নে আলাদা একজন উপাধ্যক্ষ নিয়োগের ব্যতিক্রমী ও যুক্তিসঙ্গত দাবি তুলেছেন এক ছাত্রদল নেতা।

আজ ১লা নভেম্বর তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন) জনাব মোঃ নুর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) জনাব মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে এইচএসসির ফলাফল পরবর্তী ফলাফল পর্যালোচনা ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় উচ্চ মাধ্যমিক শ্রেণির বিশেষ মনিটরিং টিম, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, রুটিন কো-অর্ডিনেটর দপ্তর এবং গভর্নিং বডির সদস্যরা অংশ নেন।

এবারের ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ জন জিপিএ-৫ সহ মোট ২৩০ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মানবিক বা আর্টস বিভাগ থেকে ১২৫ জন এবং ব্যবসায় শিক্ষা বা কমার্স বিভাগ থেকে ৭৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সব মিলিয়ে ৪৩৪ জন শিক্ষার্থীর এই জয় নিয়ে গর্বিত তেজগাঁও কলেজ।

তবে মুদ্রার ওপিঠও রয়েছে। সাফল্যের এই আনন্দের মাঝেই ৩৩৬ জন শিক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়ার খবর কলেজ কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। এবারের পরীক্ষায় মানবিক বিভাগের ১৪৮ জন, বিজ্ঞান বিভাগের ১১৩ জন এবং কমার্স বিভাগের ৭৫ জন শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে। সভায় এই ব্যর্থতার কারণগুলো খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে ফলাফলের আরও উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক অগ্রগতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এদিকে কলেজের এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর তদারকি ও ইন্টারমিডিয়েট সেকশনের পড়াশোনার মান আরও সুনির্দিষ্ট করতে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ কবির একটি বিশেষ দাবি জানিয়েছেন। বর্তমানে কলেজে দুইজন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন ও একাডেমিক) থাকা সত্ত্বেও, তিনি উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট সেকশনের জন্য সম্পূর্ণ আলাদা একজন উপাধ্যক্ষ নিয়োগের দাবি তুলেছেন। বিষয়টি সাধারণ দৃষ্টিতে কিছুটা ব্যতিক্রমী মনে হলেও, কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীর সঠিক দেখভাল এবং শিক্ষার মান ধরে রাখার জন্য এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই দাবিকে সমর্থন জানিয়ে আরেক ছাত্রনেতা ক্ষোভ প্রকাশ করে লিখেন তেজগাঁও কলেজে যে বড় ভাই গুলো তার গ্রুপ ভারি করার জন্য ইন্টারের পুলাপানদের নিয়ে রাজনীতি শোডাউন দিতে তাদের বলি,আপনাদের ছোট ভাইদের রেজাল্ট কি?

তিনি আরো বলেন, দুপুরে ক্যাম্পাসে এক গার্ডিয়েন এর সাথে দেখা তার ছেলে এইবার পরীক্ষা দিছে ফেল পড়ছে ৩ সাবজেক্টে, তার ছেলে যার সাথে রাজনীতি করতে সে নাকি কল দিয়ে বলছে ১মাস পড়ে আবার পরীক্ষা দিতে পারবে কোন সমস্যা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।