ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Shahjahan Bashar
November 24, 2026 7:27 am
Link Copied!

৯০

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সোহেলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে একই ব্যক্তির নামে মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

মামলার নথি অনুযায়ী, ব্রাহ্মণপাড়া থানার ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখের ৩ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় দায়ের করা জিআর মামলা নম্বর ২৪১/১৭-তে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, ১৬ আগস্ট ২০১৯ তারিখের ব্রাহ্মণপাড়া থানার ১৩ নম্বর মামলায় দণ্ডবিধির ৪১১ ধারায় দায়ের করা জিআর মামলা নম্বর ২৭৪/১৯-তে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে পুলিশের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।