নিউজ ডেস্ক
জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে দেবিদ্বার জনঅধিকার ও ঐক্য পরিষদ।
দেবিদ্বারের মানুষের অধিকার, ন্যায্য দাবি, সামাজিক মর্যাদা ও গণমানুষের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে দেবিদ্বার জনঅধিকার ও ঐক্য পরিষদ।
এই সংগঠনের মূল লক্ষ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা নয়; বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া।
আমরা বিশ্বাস করি, সংগঠন হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার প্রদর্শনের জন্য নয়। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, আর ক্ষমতার চেয়ে জনগণের অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেবিদ্বারের সর্বস্তরের সচেতন নাগরিক, অবহেলিত মানুষ, ত্যাগী নেতাকর্মী এবং অধিকারবঞ্চিত মানুষের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—আসুন, বিভেদ নয় ঐক্য গড়ি; প্রতিহিংসা নয় ন্যায়ের পথে চলি; ব্যক্তিস্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
আমাদের অঙ্গীকার—জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকা এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
মোঃ আল-আমিন
মালদ্বীপ প্রবাসী
দেবিদ্বার জনঅধিকার ও ঐক্য পরিষদ
ব্যক্তির চেয়ে সংগঠন বড়, ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।

