ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নতুন নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত, আমির হলেন মোঃ সামিউল ইসলাম

Md Salam Miya
November 26, 2026 1:27 pm
Link Copied!

৮৮

মোঃ মহিবুল্লাহ মেহেদী। সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ


নতুন নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত, আমির হলেন মোঃ সামিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রশিবির নেতা মোঃ সামিউল ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ডা. মোঃ আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মোঃ আব্দুল করিম এমপি।

দলীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে ভোটে সামিউল ইসলাম আমির নির্বাচিত হন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রসংগঠনে দায়িত্ব পালনের পর তিনি জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২৫-২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সবশেষে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার ২০২৭-২০২৮ সেশনের উপজেলা আমির নির্বাচিত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

শপথ গ্রহণের পর মোঃ সামিউল ইসলাম বলেন, “দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই।

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এ আমানতের হক আদায়ে সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন।”

নতুন সেশনে মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।