ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।

Shahjahan Bashar
November 25, 2026 8:15 am
Link Copied!

৬২

মোঃ শাহজাহান বাশার

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে। অদ্য ২৪ নভেম্বর ২০২৬ ইং মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান মিঞা বিভাগীয় কমিশনার ঢাকা। তিনি বলেন ,আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি খুব গর্বিত অনুভব করছি। আমি আমাদের এই কোমলমতি শিশুদের খুব কাছাকাছি আসার সুযোগ পেলাম । আজকের এই প্রোগ্রামে মেয়ে শিক্ষার্থী বেশি নারীরা শিক্ষায় পিছিয়ে থাকেননি, গ্রামের মেয়েরা অথবা গার্জিয়ানরা মনে করেন মেয়েরা আর কতটুকু লেখাপড়া করবে। আমাদের এ ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ছেলেমেয়েরা সবারই সমান অধিকার। আমরা ও তোমাদের মত গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, আমরা স্বপ্ন নিয়ে লেখাপড়া করেছি, তোমাদেরকে ও স্বপ্ন নিয়ে ভালোভাবে লেখা পড়া করতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসরাত জাহান কেয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। তিনি বলেন, আমরা অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি ,অনেক অনুষ্ঠানে আমরা যাই কিছু কিছু অনুষ্ঠান আছে খুব ভালো লাগায় ,তোমাদের ভালো রেজাল্ট করার দরকার আছে । এখানে যারা ভালো রেজাল্ট করেছো এগুলা একদিনে হয়নি,এর জন্য অনেক অধ্যাবসায় ছিল ,অনেক পরিশ্রম করতে হয়েছে ,পড়াশোনা করেছ তারপর সে সাফল্য তোমরা অর্জন করেছ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন শিবপুর উপজেলা ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে আপনি তাদের একটি প্রোগ্রামে অংশগ্রহণ এর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সেজন্য আমরা শিবপুর বাসীর পক্ষ থেকে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিউর রহমান শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। আরো বক্তব্য রাখেন , মোঃ আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার শিবপুর ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ,মুফতি শেখ আব্দুল কাইয়ুম ইমাম শিবপুর উপজেলা মসজিদ। গীতা পাঠ করেন স্বপন চন্দ্র সরদার শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ,ক্রেস্ট ও বিভিন্ন সামগ্রী বিতরণ করে উৎসবমুখর পরিবেশের উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।