হরিরামপুরে নিষিদ্ধ শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দেবাশীষ সরকার (৩৭) ও রাব্বি তালুকদার (১৮)। দেবাশীষ সরকার হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং রাব্বি তালুকদার কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও সক্রিয় কর্মী। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের লাউতা ও পশ্চিম খলিলপুর গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। দেবাশীষ সরকার লাউতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার ও শান্তি লতা সরকারের ছেলে। অন্যদিকে রাব্বি তালুকদার পশ্চিম খলিলপুর গ্রামের গুলজার...
৬৭
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দেবাশীষ সরকার (৩৭) ও রাব্বি তালুকদার (১৮)। দেবাশীষ সরকার হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং রাব্বি তালুকদার কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও সক্রিয় কর্মী।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের লাউতা ও পশ্চিম খলিলপুর গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
দেবাশীষ সরকার লাউতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার ও শান্তি লতা সরকারের ছেলে। অন্যদিকে রাব্বি তালুকদার পশ্চিম খলিলপুর গ্রামের গুলজার হোসেন ও নাজমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিরামপুর থানার এফআইআর নম্বর-১০, তারিখ ৩০ অক্টোবর ২০২৪-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।