ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নির্বাচনী শো ডাউন 

News Admin
August 10, 2026 7:08 pm
Link Copied!

১৬৪

 

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।বাগেরহাট প্রতিনিধিঃ


বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের শোভাযাত্রা ও শো ডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে তাঁর নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

বিকেল ৩টায় ভাইজোড়া খান আবুবকর একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকদের হাতে ছিল ব্যানার ও লিফলেট। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের রাজপথ। শোভাযাত্রার ব্যানারে আসাদুজ্জামান মিলনকে মেয়র হিসেবে সমর্থনের আহ্বানের পাশাপাশি দুর্নীতিমুক্ত কল্যাণমুখী মডেল পৌরসভা গঠন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন, সুপেয় পানির সমস্যা সমাধান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত ও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কল্যাণমুখী পৌরসভা গড়তে আসাদুজ্জামান মিলনের নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যেই তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।