৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে একজন গ্রেফতার
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখিত মো. আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।...
৯৪
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখিত মো. আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।