ঢাকাSaturday , 29 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কায়েমপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবির ও সাথে শ্রমিকদল নেতা মাসুমের ব্যাপক গণসংযোগ

News Admin
August 29, 2026 4:58 am
Link Copied!

১৯২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১ নম্বর কায়েমপুর ইউনিয়নে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতায় ইউনিয়নের হাট-বাজার, গ্রাম-পাড়া-মহল্লা ও জনবহুল এলাকাগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সাবেক এজিএস ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং শ্রমিকদল নেতা মাসুম ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
হুমায়ন কবির প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ মোড়, গ্রাম, পাড়া-মহল্লা ও মেঠোপথে গণসংযোগ করছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
গণসংযোগকালে হুমায়ন কবির নির্বাচিত হলে কায়েমপুর ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দিচ্ছেন বলে তার সমর্থকরা জানান।
এদিকে, স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় অনেকেই তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছেন। কেউ করমর্দন করছেন, কেউবা জড়িয়ে ধরে শুভকামনা জানাচ্ছেন। সমর্থকদের দাবি, তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
গণসংযোগে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের চায়ের আড্ডা থেকে শুরু করে ফসলের মাঠ—সর্বত্রই এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। ফলে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।