ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি দ্বিগুণ শক্তিতে ফিরবে: (ছাত্রলীগ নেতা রিয়ান)

News Admin
September 1, 2026 4:12 am
Link Copied!

২১৯

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি কখনো মুখ থুবড়ে পড়বে না; বরং যতবার রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, ততবার নতুন শক্তি ও নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটি আরও দৃঢ়ভাবে এগিয়ে আসবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর এলাকায় তিনি এসব কথা বলেন।

তামজীদুল রশিদ চৌধুরী বলেন, “যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একজন রিয়ান থেকে শত শত রিয়ান এবং শত শত রিয়ান থেকে হাজার হাজার রিয়ানের জন্ম হবে। জয় বাংলা স্লোগানে আবারও কম্পিত হবে ফরিদপুরের মাটি।”

তিনি আরও বলেন, “এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফরিদপুর। ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি এবং ছাত্রলীগের ঘাঁটি। দীর্ঘদিন ধরে আমাদের লড়াই-সংগ্রাম চলছে এবং তা চলবে।”

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের মাটি ছেড়ে যাইনি এবং যাবও না, ইনশাআল্লাহ। মরলেও এ দেশের মাটিতে, বাঁচলেও এ দেশের মাটিতেই বাঁচতে চাই।”

এ সময় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন।তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।