ঢাকাThursday , 1 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

Shahjahan Bashar
October 1, 2026 7:36 am
Link Copied!

৭৯

মোঃ শাহজাহান বাশার 

রাজধানীর দনিয়া ও মদিনাবাগসহ আশপাশের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণ লাইনের জরুরি স্থানান্তর ও পরিবর্তনকাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান গ্যাস বিতরণ লাইন স্থানান্তর ও পরিবর্তনের কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও সংলগ্ন রায়েরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া নির্ধারিত এলাকার আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও লাইন পরিবর্তনের জরুরি কাজের কারণে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার সৃষ্টি হবে। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।