ঢাকাMonday , 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

Md Salam Miya
October 5, 2026 5:49 pm
Link Copied!

৬৬

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে ব্যান্ড পার্টি, রোভার স্কাউট, আনসার সদস্য ও পুলিশ সদস্যরা অংশ নেন। র‍্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার মিলন রহমান, শিক্ষক নেতা নবী নেওয়াজ, শামীমা নাহার, শামীম হোসেন, মহিউদ্দিন সরকার মহির প্রমুখ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা। এতে বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত দায়িত্ব ও অধিকার এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ, নৈতিকতা ও ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।