বানিয়াচংয়ে সেনা অভিযানে ইয়াবা ও দেশি অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
মীর মোঃ সাজন (হবিগঞ্জ) হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনা অভিযানে ইয়াবা ও দেশি অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত (শনিবার) রাতে বানিয়াচং উপজেলা পরিষদের ০৬ বীর আর্মি ক্যাম্প থেকে মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যাএাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী শিবলু (৩৫) সহ আরও একজনকে আটক করা হয়। সেনা সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ৭ পিস, পোয়েল পেপার ৫টি, নগদ ১১৪০ টাকা, টেডা ৯টি, দোশী দা ৩টি, কেচি ৪টি ও মোবাইল ফোন ৩টি জব্দ করা হয়েছে। আটককৃতদের পরিচয় : মোঃ শিবলু (৪৫), পিতা: মজুম উল্লাহ। সে বানিয়াচং...
১১
মীর মোঃ সাজন (হবিগঞ্জ)
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনা অভিযানে ইয়াবা ও দেশি অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গত (শনিবার) রাতে বানিয়াচং উপজেলা পরিষদের ০৬ বীর আর্মি ক্যাম্প থেকে মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যাএাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী শিবলু (৩৫) সহ আরও একজনকে আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ৭ পিস, পোয়েল পেপার ৫টি, নগদ ১১৪০ টাকা, টেডা ৯টি, দোশী দা ৩টি, কেচি ৪টি ও মোবাইল ফোন ৩টি জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয় : মোঃ শিবলু (৪৫), পিতা: মজুম উল্লাহ। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকির (৩২), পিতা: আব্দুল নূর। সে বানিয়াচং নামাপড়ার বাসিন্দা।
এ বিষয়ে সেনা সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ও দেশীয় অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয় যুব সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ানো এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।