ঢাকাFriday , 12 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন এ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আটক ১ জন। 

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কবির হোসেনের বাড়িতে মাদক মজুদ রয়েছে। পরে অফিসার ইনচার্জকে অবহিত করে উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালানোর চেষ্টা করলে তাঁকে ধরা হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে তাঁর বসতঘরের সোফার নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো একটি বান্ডিলে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং উদ্ধারকৃত মাদকসহ তাঁকে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কবির হোসেন জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির জন্য ঘরে মজুদ করেছিলেন।

 

কবিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।