ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দুই দেশের সংসদীয় যোগাযোগ জোরদারে উদ্যোগ মালদ্বীপে, প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা স্পিকারের

Link Copied!

৩১

মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

দুই দেশের সংসদীয় যোগাযোগ জোরদারে উদ্যোগ, প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা স্পিকারের

মোহাম্মদ মাহামুদুল, মালে, ২৭ অক্টোবর ২০২৬। 

মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

এ সাক্ষাতে দুই দেশের সংসদীয় যোগাযোগ জোরদার, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মালদ্বীপের পিপলস মজলিসে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। এর মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। স্পিকার প্রস্তাবটির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং এটি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আগ্রহ জানান।

আলোচনায় অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হলে দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতির জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তাঁরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।