ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

Shahjahan Bashar
November 1, 2026 8:31 am
Link Copied!

৩৫

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জের হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও বেকারত্ব নিরসনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজ শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরস্কার এবং যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুবসমাজকে আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।