ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত -আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান

Shahjahan Bashar
November 4, 2026 10:11 am
Link Copied!

৮

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন এবং সুন্নি ও সূফীবাদী মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি আদর্শ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) বাদ এশা ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মো: সেলিম ভূইয়া রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা সদস্য সচিব জননেতা, কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামী ফ্রন্টের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবুল খায়ের রেজভী এবং বুড়িচং উপজেলা রেজভীয়া দরবার কমিটির সভাপতি ডা: আমজাদ হোসেন রেজভী।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ রবিউল হাসান রেজভী,মো: রাশেদুল হক মন্টু, শাহাদাৎ হোসাইন, মো: আনিছুর রহমান শাহপুরী,মোতাহের হোসেন রেজভী, মো: মনির হোসেন ভূইয়া, মো: আজাদ হোসেন ভূইয়া, মো: খলিলুর রহমান মুন্সি, মো: তাজুল ইসলাম মাইজভান্ডারী, আবদুল মোমেন রেজভী, আলী হোসেন সওদাগর ও মো: সেকান্দর আলী।

আলোচনা, পরামর্শ ও সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মো: সেলিম ভূইয়া রেজভীকে আহবায়ক, মো: আনিছুর রহমান শাহপুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৬ নং ময়নামতি আদর্শ ইউনিয়ন কমিটি এবং ৪ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে বিভিন্ন দরবার,প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটির আয়োজন করবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।