ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Md Salam Miya
November 4, 2026 2:01 pm
Link Copied!

৭০

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২০ টাকাসহ মোঃ মুনসুর আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শাহজাদপুর থানাধীন জামিরতা দক্ষিণপাড়া গ্রামের জনৈক শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জামিরতা দক্ষিণপাড়া গ্রামের শাহ আলমের বাড়ির একটি টিনের ছাপড়া ঘরে এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মুনসুর আলীকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে পলিথিনে মোড়ানো ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৩২০ টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ মুনসুর আলী (৫২) শাহজাদপুর উপজেলার জামিরতা দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও টাকা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।